33.2 C
Rangpur City
Friday, April 17, 2026
Google search engine
Homeআন্তর্জাতিকইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে,
ইরান হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। এর প্রেক্ষিতে ইরানকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরান এইমাত্র ঘোষণা করেছে যে প্রণালিটি সম্পূর্ণভাবে উন্মুক্ত এবং পূর্ণ চলাচলের জন্য প্রস্তুত। ধন্যবাদ!’ শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিবিসি।এর আগে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময় বাণিজ্যিক নৌযানের চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্তের ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেন, ‘লেবাননে চলমান যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত যুদ্ধবিরতির অবশিষ্ট সময়জুড়ে কার্যকর থাকবে।’

ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার পূর্বঘোষিত সমন্বিত রুট অনুসরণ করেই জাহাজ চলাচল চালু থাকবে বলেও জানান তিনি। তবে এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের ওপর কী প্রভাব পড়বে, তা স্পষ্ট হয়নি। বিশ্বের অন্যতম ব্যস্ত এই তেল পরিবহন পথ গত কয়েক সপ্তাহ ধরে কার্যত বন্ধ ছিল। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল সীমিত করে দেয়। এর পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরুর ঘোষণা দেয়।
এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। (নিউজ ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য