30.5 C
Rangpur City
Thursday, April 9, 2026
Google search engine
Homeসারাদেশহাসপাতাল কর্তৃপক্ষের রিলিজ,বাসায় ফিরলেন তামিম

হাসপাতাল কর্তৃপক্ষের রিলিজ,বাসায় ফিরলেন তামিম

আজ শুক্রবার (২৮ মার্চ) হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ তামিম ইকবাল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দিয়েছে। দুপুরের দিকে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে গেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

বিকেএসপিতে গত ২৪ মার্চ ডিপিএলের ম্যাচ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। পরে দ্রুতই তাকে নিকটস্থ সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে তার হার্টে রিং পরানো হয়। এর আগে সিপিআর এবং ডিসি শক দেওয়া হয়েছিল তামিমকে। হার্টে রিং পরানোর পর কেপিজে হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন তামিম।

২৬ মার্চ সাভার থেকে ঢাকায় আনা হয় তামিমকে। ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ২৭ মার্চ এক সংবাদ সম্মেলনে তামিমের সর্বশেষ অবস্থা জানিয়েছিলেন চিকিৎসকরা।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য