22.7 C
Rangpur City
Wednesday, February 4, 2026
Google search engine
Homeজাতীয়সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

সারাদেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে সারাদেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব নূর-এ-আলমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নামের পাশে উল্লিখিত জেলা বা অধিক্ষেত্রে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলোর নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা একই দিন দুপুর আড়াইটা থেকে ভার্চুয়ালি জুম মিটিংয়ের মাধ্যমে আবশ্যিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

নিয়োগ পাওয়া ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।এ ক্ষেত্রে জুম মিটিংয়ের আইডি ও পাসওয়ার্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ও ই-মেইলে পাঠানো হবে। সেই সঙ্গে নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের নিকট আবশ্যিকভাবে যোগদান বা রিপোর্ট করবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসার তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যোগদান সংক্রান্ত প্রতিবেদন একই তারিখে রাত ৮টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করবেন।

(নিউজ ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য