29.5 C
Rangpur City
Monday, March 30, 2026
Google search engine
Homeজাতীয়সরকারি ছুটির ২০২৬ সালের তালিকা প্রকাশ

সরকারি ছুটির ২০২৬ সালের তালিকা প্রকাশ

সরকারি ছুটির ২০২৬ সালের তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের বিধি-৬ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে আরও ১৪ দিনের ছুটি থাকছে।
অন্যদিকে ২০২৬ সালে ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিস্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা মোট ২ দিন ছুটি নেওয়া যাবে।

এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

ওইদিন প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি। তবে এরমধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এ জন্য ২০২৬ সালে মূল ছুটি হবে ১৯ দিন।

(ডেক্স নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য