24.1 C
Rangpur City
Friday, February 13, 2026
Google search engine
Homeখেলাধুলাশেষ আটে চেলসি ক্লাব বিশ্বকাপে বেনফিকাকে হারিয়ে

শেষ আটে চেলসি ক্লাব বিশ্বকাপে বেনফিকাকে হারিয়ে

চেলসি ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে বেনফিকাকে ৪-১ গোলে হারালো।কোয়ার্টারে ওঠার রোমাঞ্চকর লড়াইয়ে ৯০ মিনিট পর্যন্ত খেলার স্কোর লাইন ছিলো ১-১।

আগামী ৪ জুলাই শেষ আটে চেলসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ৬৪ মিনিটে রিস জেমসের গোলে এগিয়ে যায় ব্লুরা। ৮৫ মিনিটে বজ্রপাতের ভয়ে ২ ঘন্টা বন্ধ থাকে ম্যাচ। এরপর খেলা মাঠে গড়ালে যখন জয়ের দ্বারপ্রান্তে ছিলো চেলসি।

তখনই ইনজুরি টাইমে ব্লুদের বোকা বানিয়ে গোল করেন আর্জেন্টাইন ডি মারিয়া। জমে ওঠে ম্যাচ। খেলা গড়ায় এক্সট্রা টাইমে।

সেখানে ক্রিস্টোফার কুনকু, পেদ্রো নেতো, ডিউসবারি গোল করায় বেনফিকার পোস্টে গোলের হালি পূরণ করে চেলসি। ফলে ১০ জনের দল নিয়ে আসর থেকে বিদায় নিতে হয় বেনফিকাকে।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য