28.1 C
Rangpur City
Monday, February 16, 2026
Google search engine
Homeখেলাধুলাযে তারকারা আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে খেলতে পারছেননা

যে তারকারা আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে খেলতে পারছেননা

মাস মনুমেন্তাল স্টেডিয়ামে ফুটবলবিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর একটি ব্রাজিল-
আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬টায় । তবে এই ম্যাচে দু’দলের একাধিক বড় তারকার ইনজুরির কারণে উন্মাদনায় কিছুটা ভাটা পড়েছে।

আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণার আগেই ইনজুরির কারণে বাদ পড়েন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও পাওলো দিবালা। অন্যদিকে, ব্রাজিল দল ঘোষণার পর নেইমার জুনিয়রও চোটের কারণে ছিটকে যান।

এছাড়া, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পেয়ে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার ক্লাসিকো থেকে ছিটকে গেছেন। একই ম্যাচে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গার্সন। হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস।

অপরদিকে, উরুগুয়ের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে ছিটকে গেছেন আর্জেন্টিনার নিকোলাস গঞ্জালেস। আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল গেটাফের বিপক্ষে লা লিগার ম্যাচে চোট পান, যা এখনও পুরোপুরি সারেনি। তবে কোচ লিওনেল স্কালোনি আশাবাদি যে তিনি ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন।

বিশ্বজয়ী এই কোচ জানান, ‘আমার মনে হয় সে ব্রাজিল ম্যাচের আগে ফিট হয়ে উঠবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সে প্রস্তুত থাকবে আমি নিশ্চিত।’ (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য