24.1 C
Rangpur City
Friday, February 13, 2026
Google search engine
Homeখেলাধুলাভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশের বিপক্ষে দুই ফরমেটের সিরিজ খেলতে আগস্টে মাসে বাংলাদেশ সফরের কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনাকে ঘিরে দেশটিতে সৃষ্ট পরিস্থিতিতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলকে পাঠাতে চায় না বিসিসিআই। ফলে বাংলাদেশের সঙ্গে আসন্ন এই সিরিজর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ভারতের ক্রিকেট বোর্ডের সূত্রে টাইম অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারত ক্রিকেট দলের এই সফরটি পূর্বনির্ধারিত সূচির অংশ। কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতের বাংলাদেশ সফরে না যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।’

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগস্টের সফরে বাংলাদেশ ও ভারতের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা । গত ১৫ এপ্রিল এই সিরিজের সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যদিয়ে এবারই প্রথম বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ভারতের। এই সফর নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
( ডেস্ক নিউজ, ছবি,সংগৃহীত)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য