22.6 C
Rangpur City
Sunday, March 15, 2026
Google search engine
Homeজাতীয়জেলা পরিষদে নতুন ৪২ প্রশাসক নিয়োগ

জেলা পরিষদে নতুন ৪২ প্রশাসক নিয়োগ

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, সিটি করপোরেশনের পর এবার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরমধ্যে পঞ্চগড়ে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

পাশাপাশি দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হারুনুর রশিদ।

পাশাপাশি নওগাঁ জেলা পরিষদে মো. আবু বক্কর সিদ্দিক এবং রাজশাহী জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এরশাদ আলী। এছাড়াও নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ ও বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে

অন্যদিকে খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম মনিরুল হাসান (বাপ্পী)। পাশাপাশি পটুয়াখালী জেলা পরিষদে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় অ্যাডভাকেট মো. নূরুজ্জামান, কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সিগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ ও রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়াও গোপালগঞ্জ জেলা পরিষদে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর জেলা পরিষদে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। (নিউজ ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য