21.8 C
Rangpur City
Tuesday, March 24, 2026
Google search engine
Home খেলাধুলা কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই

কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই

326

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ২০২৪-২৫ মৌসুমের জন্য ভারতের পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে । এবারের তালিকায় ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশান, যারা গত মৌসুমে (২০২৩-২৪) বাদ পড়েছিলেন শৃঙ্খলাজনিত কারণে।

চলতি বছরের চুক্তিতে মাত্র চারজন ক্রিকেটার স্থান পেয়েছেন গ্রেড এ+ ক্যাটাগরিতে। তারা হলেন—বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।

এ+ গ্রেডের বার্ষিক বেতন সাত কোটি টাকা।
এ ছাড়া প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন সাতজন। তারা হলেন— রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন।

৩৪ জন খেলোয়াড়ের তালিকায় খেলোয়াড়দের চারটি বিভাগে ভাগ করা হয়েছে – এ+, এ, বি এবং সি।

গ্রেড এ-তে উন্নীত হয়েছেন ঋসভ পন্ত। শ্রেয়াস আইয়ার গ্রেড এ-তে এবং ঈশান কিশান গ্রেড সি-তে ফিরেছেন (যারা আগেরবার বাদ পড়েছিলেন)।
বিসিসিআই ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা :

গ্রেড-এ+ (৭ কোটি রুপি)-রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।
গ্রেড-এ (৫ কোটি রুপি)- মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ড্য, মোহম্মদ শামি, ঋষভ পন্ত। গ্রেড-বি(৩ কোটি রুপি)-সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার।

গ্রেড-সি (১ কোটি রুপি)-ঈশান কিশান, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিভম দুবে, রবি বিষ্ণোই, ধ্রুব জুরেল, সরফরাজ খান, রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী প্রমুখ। (স্পোর্টস ডেস্ক)