29.5 C
Rangpur City
Monday, March 30, 2026
Google search engine
Homeশিক্ষাএমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা কবে শুরু হতে পারে?

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা কবে শুরু হতে পারে?

আগামী ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হতে পারে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরপবিত্র শবে বরাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন কারণ বিবেচনায় এই সময়ে পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ।

জানা যায়-আগামী ১৪ ফেব্রুয়ারি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত ছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের। তবে ওইদিন পবিত্র শবে বরাত হতে পারে। ফলে শবে বরাত ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে পরীক্ষা আয়োজনের তারিখ এগিয়ে আনা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান- গত ২৯ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অভ্যন্তরীণ সভায় মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা এগিয়ে আনার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি জানান, আগামী ১৭ জানুয়ারি এ পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সেটি বিজ্ঞপ্তিতে জানানো হবে।
(শিক্ষা ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য