24.1 C
Rangpur City
Friday, February 13, 2026
Google search engine
Homeখেলাধুলাআর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমার সম্ভাব্য সূচি জানা গেল

আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমার সম্ভাব্য সূচি জানা গেল

দীর্ঘ বিরতির পর ২০২২ সালে শুরু হয়েছিল ফিনালিসিমা। সেবার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শিরোপা জেতে কোপাজয়ী আর্জেন্টিনা। ২০২৪ সালে টানা দ্বিতীয়বার কোপাজয়ী আলবিসেলেস্তেরা ফিনালিসিমায় খেলার যোগ্যতা অর্জন করে। আর ইউরোর শিরোপা পুনরুদ্ধার করে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্বাচিত হয় স্পেন।

এই ম্যাচের জন্য দুই দল নির্ধারিত হলেও ফিনালিসিমা আয়োজন নিয়ে শুরু হয়েছিল নতুন অনিশ্চয়তা। সে সময় আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল ম্যাচটি খেলা নিয়ে নিজের শঙ্কার কথাও জানিয়েছিলেন। তবে আশার খবর হচ্ছে শেষ পর্যন্ত অনিশ্চয়তা উড়িয়ে মাঠে গড়াতে যাচ্ছে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই ম্যাচটি।

সে সময় গাস্তন এদুল জানান, ফিনালিসিমা কবে আয়োজিত হবে, তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ, ক্রীড়াসূচিতে এখনো উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে বিশ্বকাপের বাছাইপর্ব এবং উয়েফা নেশনস লিগের ঠাসা সূচি ফিনালিসিমার আয়োজনকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে। সম্প্রতি প্যারাগুয়েতে ৭৫তম ফিফা কংগ্রেসে এই ম্যাচ আয়োজন নিয়ে একটি বৈঠক হওয়ার খবরও নিশ্চিত করেছে উয়েফা।

বিবৃতিতে ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো দিন–তারিখের কথা অবশ্য জানানো হয়নি। তবে ইউরোপিয়ান একাধিক সংবাদমাধ্যম সম্ভাব্য দিন–তারিখের কথা জানিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২৬ সালের ২৩–৩১ মার্চের আন্তর্জাতিক বিরতিতে মেক্সিকো সিটিতে এই ম্যাচ মাঠে গড়াবে। বিশ্বকাপের প্রায় তিন মাস আগে আয়োজিত হতে যাওয়া লিওনেল মেসি–লামিনে ইয়ামালদের এই ম্যাচ যে আলাদা উত্তাপ ছড়াবে, তা বলাই যায়।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য