21.2 C
Rangpur City
Friday, February 27, 2026
Google search engine
Homeখেলাধুলাআর্জেন্টিনা তিনটি দেশ সফর করে ৪টি প্রীতি ম্যাচ খেলবে

আর্জেন্টিনা তিনটি দেশ সফর করে ৪টি প্রীতি ম্যাচ খেলবে

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এশিয়া ও আফ্রিকার তিনটি দেশে সফর করবে চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে। এ সফরে মোট চারটি প্রীতি ম্যাচ খেলবে তারা। আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক ‘ওলে’ এবং টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে- লিওনেল মেসিও এই সফরে দলের সঙ্গে থাকবেন।

অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রথমে চীন সফরে যাবে আর্জেন্টিনা। সেখানে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। যদিও এখনো প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, চীনের পাশাপাশি আরেকটি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে।

চীন সফর শেষে নভেম্বরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় পাড়ি জমাবে স্কালোনির দল। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১১ নভেম্বর একটি ম্যাচ আয়োজন করবে অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশন।

এ উপলক্ষে সম্প্রতি অ্যাঙ্গোলার ফেডারেশন সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েসের সঙ্গে বৈঠক করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

বৈঠকে তাপিয়া সরাসরি ফোন করেন মেসিকে এবং ২০০৬ সালের একটি প্রীতি ম্যাচের স্মৃতি তুলে ধরেন, যেখানে আর্জেন্টিনা ২-০ গোলে অ্যাঙ্গোলাকে হারিয়েছিল। এতে মেসির অ্যাঙ্গোলা সফরের সম্ভাবনা আরও বেড়েছে বলে জানিয়েছেন সিমোয়েস।

অ্যাঙ্গোলা সফর শেষে মেসিদের দলটি যাবে কাতারে। ২০২২ সালে এই দেশেই নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেখানে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে, যদিও প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত নিয়মিত ম্যাচ খেলার লক্ষ্যেই এই প্রীতি সফরের আয়োজন করছে এএফএ। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য