24.1 C
Rangpur City
Friday, February 13, 2026
Google search engine
Homeখেলাধুলাআবারো শুরু হচ্ছে ফুটবলের আন্তর্জাতিক লড়াই

আবারো শুরু হচ্ছে ফুটবলের আন্তর্জাতিক লড়াই

আবারো শুরু হচ্ছে ফুটবলের আন্তর্জাতিক লড়াই, ক্লাব ফুটবলকে বিরতি দিয়ে । বিশ্বের অধিকাংশ দেশের ফুটবলাররা আগামী এক সপ্তাহআন্তর্জাতিক ফুটবলেই ব্যস্ত থাকবেন যেখানে রয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ইউরোপে থাকছে উয়েফা নেশনস লিগ।বাংলাদেশও খেলবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রতিপক্ষ মালদ্বীপ।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে দলগুলো। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চারে। দুইটি দলই আগামী এক সপ্তাহে খেলবে দুইটি করে ম্যাচ। 

আর্জেন্টিনার ম্যাচ দুইটি হলো প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে। আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। আর বছরের শেষ ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর ৬টায় পেরুর বিপক্ষে দেখা যাবে আলবিসেলেস্তেদের। 

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য