18.8 C
Rangpur City
Thursday, February 12, 2026
Google search engine
Homeআবহাওয়াআবহাওয়া অধিদপ্তর যে বার্তা দিল বৃষ্টি-তাপমাত্রা নিয়ে

আবহাওয়া অধিদপ্তর যে বার্তা দিল বৃষ্টি-তাপমাত্রা নিয়ে

রবিবার (৪মে)সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়-দেশের বিভিন্ন জায়গায় আগামী কয়েক দিনেও বজ্র-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তবে তাপমাত্রা বাড়ার আভাসও রয়েছে।

বলা হয়-আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পরদিন বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। (আবহাওয়া ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য