29.5 C
Rangpur City
Monday, March 30, 2026
Google search engine
Homeসারাদেশস্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করলো

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করলো

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু শনাক্তের জন্য তিন ধরনের পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে । সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

এতে বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী- এখন থেকে ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসই-এর জন্য সর্বোচ্চ ৩০০ টাকা নেওয়া যাবে।

অন্যদিকে আইজিজি ও আইজিএম- এই দুটি পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এ ছাড়া সিবিসি পরীক্ষার মূল্য হবে ৪০০ টাকা।

নির্দেশনায় বলা হয়, কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এরপরও বাড়তি ফি নেওয়ার অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে রাজধানীসহ সারাদেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
(ডেস্ক নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য