23.3 C
Rangpur City
Monday, March 30, 2026
Google search engine
Homeখেলাধুলাসমিত সোম কানাডায় খেলছেন,বুকে বাংলাদেশের পতাকা

সমিত সোম কানাডায় খেলছেন,বুকে বাংলাদেশের পতাকা

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে
শনিবার (১৪ জুন) রাতে কানাডিয়ান প্রিমিয়ার লিগে হ্যালিফ্যাক্স ওয়ান্ডার্সের বিপক্ষে ম্যাচে অংশ নেয় কাভালরি এফসি।

এই ম্যাচে বাংলাদেশের পতাকা সম্বলিত বিশেষ জার্সি পরে মাঠে নামেন সমিত। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের পতাকা তুলে ধরায় প্রশংসায় ভাসছেন সমিত সোম।

বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে সমিত সোমের। এবার কানাডার ক্লাব ফুটবলেও বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে বহন করলেন তিনি।

বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সামিতের দল কাভালরি এফসি। শীর্ষে আছে অ্যাথলেটিকো ওতাওয়া, যাদের সংগ্রহ ২১ পয়েন্ট।

ম্যাচের আগে আয়োজিত বিশেষ ফটোসেশনে দেশের পতাকা সম্বলিত সাদা জার্সি পরে ছবি তোলেন তিনি। ‘ওয়ান ইয়ার আউট’ নামক এই আয়োজনটি ছিল আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখে।

এতে কাভালরির বিদেশি খেলোয়াড়রা নিজ নিজ দেশের পতাকা সম্বলিত জার্সি পরে অংশ নেন। এদিন ম্যাচে শুরু থেকেই খেলেছেন সমিত। তবে ৬৮ মিনিটে তাকে বদলি করে মাঠের বাইরে নিয়ে আসা হয়। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য