33.8 C
Rangpur City
Thursday, March 19, 2026
Google search engine
Homeজাতীয়শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এর আগে বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে। ওইদিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদ্‌যাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরবর্তীতে ইফতারের আগেই দেশের বেশিরভাগ জেলা থেকে শাওয়ালের চাঁদ না দেখতে পাওয়া সম্পর্কিত তথ্য আসতে থাকে। এরপর ইফতার শেষে আবারও বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরবর্তীতে অবশিষ্ট জেলাগুলো থেকে তথ্য আসার পর ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে দেশে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেন ধর্ম মন্ত্রী।এর আগে বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭- এই ফোন নম্বরগুলোতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন। (নিউজ ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য