23.3 C
Rangpur City
Monday, March 30, 2026
Google search engine
Homeখেলাধুলারিশাদ-নাহিদ-দুই সাংবাদিক নিরাপদে দেশে ফিরলেন

রিশাদ-নাহিদ-দুই সাংবাদিক নিরাপদে দেশে ফিরলেন

শনিবার (১০ মে) বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রিশাদ-নাহিদরা। এর আগে পাকিস্তানে হামলার খবর শুনে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চিন্তা শুরু করে বিসিবি। গতকাল (৯ মে) পাকিস্তান এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে দুবাইয়ে পৌঁছে দেয়া হয় তাদের। সেখান থেকে আজ এমিরেটস এয়ারওয়েজের বিমানে ঢাকায় এসে পৌঁছান।

এবারের পিএসএল খেলতে গিয়েছিলেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। কিন্তু টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরে এসেছেন তারা। তাদের সঙ্গে ফিরেছেন লিগটি কাভার করতে যাওয়া বাংলাদেশি দুই ক্রীড়া সাংবাদিকও। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বিসিবির বিশেষ ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হয়েছে এই ৪ জনকে।

ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা চলছে। যার প্রভাব এসে পড়েছে দুই দেশের ক্রীড়াঙ্গনেও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার পরও স্থবির হয়ে পড়ে আয়োজন। তাই শেষ পর্যন্ত টুর্নামেন্ট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রিশাদ ও নাহিদ ছাড়াও এবারের পিএসএলে দল পেয়েছিলেন বাংলাদেশের লিটন দাস। কিন্তু আসর শুরুর আগেই চোটে পড়ে দেশে ফেরেন লিটন। প্রথমবারের মতো পিএসএলে অংশ নেওয়া রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে খেলেন ৫ ম্যাচ। যেখানে ৯ উইকেট নিয়ে সবার নজর কেড়েছেন তিনি। অন্যদিকে পেশাওয়ার জালমির স্কোয়াডে থাকলেও এখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি নাহিদের।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য