31.7 C
Rangpur City
Saturday, April 11, 2026
Google search engine
Homeআন্তর্জাতিকমুনিরের সভাপতিত্বে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র-ইরান

মুনিরের সভাপতিত্বে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র-ইরান

বৈঠকটিতে সভাপতিত্ব করছেন, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল প্রথমবারের মতো সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক শুরু করেছে। বৈঠকটিতে সভাপতিত্ব করছেন, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এর আগে, জানা গেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পরোক্ষ বা আলাদাভাবে আলোচনা চলিয়ে যাচ্ছিলো, ইসলামাবাদ থেকে সংবাদমাধ্যম বিবিসি ফারসি বিভাগের সংবাদদাতা জানিয়েছেন, এই সরাসরি আলোচনার বিষয়টি সঠিক হলে, ইরান-মার্কিন আলোচনার ইতিহাসে এই প্রথমবার ইরান ও যুক্তরাষ্ট্রের দুটি আলোচক দল পাকিস্তানি প্রতিনিধি দলের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকে মুখোমুখি বসেছে। তিনি দাবি করেন, বৈঠকটিতে সভাপতিত্ব করছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটিই হতে যাচ্ছে বৈরিতাপূর্ণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা। সংবাদমাধ্যম আল জাজিরাও সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের রাজধানীতে ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে শুরু হয়েছে আলোচনা। আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। আর মার্কিন প্রতিনিধিদল পৌঁছায় শনিবার সকালে।
এর আগে শনিবার আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। এ সময় মার্কিন দলের নেতৃত্বে ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। (নিউজ ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য