18.8 C
Rangpur City
Thursday, February 12, 2026
Google search engine
Homeআন্তর্জাতিকমার্কিন দূতাবাস ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি চালু করছে

মার্কিন দূতাবাস ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি চালু করছে

আগামী শনিবার (০৮ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভিসা পরিষেবা দেয়ার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করছে ঢাকার মার্কিন দূতাবাস। নতুন এই পদ্ধতি চালু হবে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

মা‌র্কিন দূতাবাস জানিয়েছে, দূতাবাস ভিসা পরিষেবার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করছে। নতুন পদ্ধতি আগামী ৮ ফেব্রুয়ারি থেকে চালু হবে। এ কারণে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিসা পরিষেবা বন্ধ থাকবে। নতুন পদ্ধতিতে ৮ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে ফের ভিসা পরিষেবা চালু করা হবে।

তবে আবেদনকারীদের আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারিত তাদের নির্দিষ্ট সময়েই উপস্থিত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া ৪ ফেব্রুয়ারি থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু হবে। প্রতি মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাবে।

ভিসা প্রত্যাশীদের আবেদন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসে ওয়েবসাইটে ভিজিট করার অনু‌রোধ করেছে মার্কিন দূতাবাস।(আন্তর্জাতিক ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য