31.4 C
Rangpur City
Tuesday, March 17, 2026
Google search engine
Homeসারাদেশমহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

নাড়ির টানে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কর্মস্থল থেকে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। তবে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট বা ধীরগতি এতে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ।

আজ দুপুর পর্যন্ত কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোল-চত্ত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় বেড়েছে যানবাহনের চাপ। তবে যানবাহনের চাপ বাড়লেও যানজট বা ধীরগতি না থাকায় এবার স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর বলেন, ঈদযাত্রায় মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় আজ থেকেই যানবাহনের চাপ বাড়াতে শুরু করেছে। বিকেলের দিকে যানবাহনের চাপ আরও বাড়বে বলে আমরা ধরনা করছি। তিনি আরও বলেন, তবে চাপ বাড়লেও কোনো যানজট বা ধীরগতি দেখা যায়নি। এতে স্বস্তিতেই বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। (নিউজ ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য