18.8 C
Rangpur City
Thursday, February 12, 2026
Google search engine
Homeতথ্য ও প্রযুক্তিভিডিও কনটেন্টে পরিবর্তন আনছে ফেসবুক

ভিডিও কনটেন্টে পরিবর্তন আনছে ফেসবুক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভিডিও কনটেন্টে পরিবর্তন আনছে। পূর্বের আলাদা ভিডিওর পরিবর্তে সব কন্টেন্টই রিলস ফরম্যাটে যুক্ত হবে। আগের মতো ফেসবুকে ভিডিও কন্টেন্টগুলো পাওয়া যাবে রিলসে।

রিলসে দৈর্ঘ্যের যে সীমাবদ্ধতা ছিল ৯০ সেকেন্ড, সেই সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মেটা।

এর ফলে এখন থেকে আরো দীর্ঘ সময়ের ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

তবে এতে ভিডিওর বিষয়বস্তু বা দৈর্ঘ্য অনুযায়ী যেসব ভিডিও সুপারিশ করা হয়, তাতে কোনো পরিবর্তন হবে না।

ফেসবুকে এই পরিবর্তনের পেছনে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সাম্প্রতিক সময়ের মন্তব্যের প্রতিফলন লক্ষ্য করা যায়। তিনি জানিয়েছিলেন, ফেসবুককে আগের চেয়ে অনেক বেশি ‘সাংস্কৃতিকভাবে প্রভাবশালী’ করতে চান এবং আগের সেই ‘ক্ল্যাসিক’ ফেসবুকে ফিরে যেতে চান।

এ পরিবর্তনের ঘোষণা দিয়ে সম্প্রতি এক ব্লগ পোস্টে মেটা জানায়, ফেসবুকের ‘ভিডিও’ ট্যাবের নাম পরিবর্তন করে ‘রিলস’ রাখা হবে।
(ডেস্ক নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য