20.5 C
Rangpur City
Tuesday, March 3, 2026
Google search engine
Homeখেলাধুলাবাংলাদেশে মেয়েদের বড় জয়

বাংলাদেশে মেয়েদের বড় জয়

বুধবার (১৪ জানুয়ারি) নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট স্টেডিয়ামে
টি-২০ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নারী দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৬ রানের জয় পেয়েছে। দলের ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সোবহানা মুস্তারি অসাধারণ পারফরম্যান্স দেখান। বুধবার (১৪ জানুয়ারি) নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুতে ব্যাটিং করা বাংলাদেশ ৩ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। ওপেনার দিলারা আক্তার (৬) ও জুয়াইরিয়া ফেরদৌস (২) ব্যর্থ হলেও তৃতীয় উইকেট জুটিতে ১৩৯ রান যোগ করেন সোবহানা মুস্তারি।
তিনে ব্যাটিংয়ে নেমে ৫৮ বলে ৫৯ রান করেন সোবহানা, চারটি চার ও একটি ছক্কা হাঁকান। চারে নামা অধিনায়ক জ্যোতি ৭৫ রান করেন, যার মধ্যে রয়েছে নয়টি চার ও একটি ছক্কা।

জবাবে নেদারল্যান্ডস নারী দল ৭ উইকেটে ১২৫ রান সংগ্রহ করতে পারে। দলের ওপেনার ফেবে মলকেনবোর ২৪ বলে ২৮ রান এবং চারে নামা স্টেরি ক্যালিস ২৩ বলে ৩১ রান করেন। রবিন রিজকে ও আইরিস জুইলিং ১৫ রান করে, অধিনায়ক ও উইকেটরক্ষক ডি লিডে ১৩ রান করেন। বাংলাদেশের হয়ে স্পিনার রাবেয়া খান ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ঋতু মনি ৩ ওভারে ১৭ রান খরচ করে ২ উইকেট নেন। এছাড়া ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার একটি করে উইকেট শিকার করেন। বাংলাদেশ নারী দলের এই জয়ের সঙ্গে টি-২০ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি আরও মজবুত হলো।

(স্পোর্টস ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য