18.8 C
Rangpur City
Friday, February 13, 2026
Google search engine
Homeখেলাধুলাবদলি হিসেবে নেমে মেরিনোর জোড়া গোলে আর্সেনালের জয়

বদলি হিসেবে নেমে মেরিনোর জোড়া গোলে আর্সেনালের জয়

কিং পাওয়ার স্টেডিয়ামে আর্সেনাল গুরুত্বপূর্ণ এক জয় পেল ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে। লেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল।

এই জয়ে ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে আর্সেনাল। তবে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। শিরোপার দৌড়ে টিকে থাকতে গুরুত্বপূর্ণ এই জয়ে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে আর্তেতার শিষ্যরা।

বদলি হিসেবে নেমে জোড়া গোল করে আর্সেনালকে তিন পয়েন্ট এনে দিয়েছেন স্প্যানিশ উইঙ্গার মিকেল মেরিনো। ম্যাচের প্রথমার্ধে দারুণ প্রতিরোধ গড়ে তোলে রেলিগেশন শঙ্কায় থাকা লেস্টার।

রুদ ফন নিস্টলরয়ের শিষ্যরা আর্সেনালের আক্রমণ ঠেকিয়ে দেয়, উল্টো কয়েকবার গোলের সুযোগও তৈরি করে স্বাগতিক দলটি। তবে বিরতিতে যাওয়ার আগে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হিমশিম খাচ্ছিল তারা। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে রাহিম স্টার্লিংয়ের পরিবর্তে মাঠে নামানো হয় মেরিনোকে, আর এখানেই বাজিমাত করে গানাররা। বদলি হিসেবে নেমেই ৮১ ও ৮৭ মিনিটে পরপর দুটি গোল করেন মেরিনো, নিশ্চিত করেন দলের জয়।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য