সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানানো হয়,২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নতুন করে সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।পরীক্ষার্থীদের তথ্য এন্ট্রি, যাচাই এবং পরীক্ষাকেন্দ্র নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় এই সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক চিঠিতে সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানানো হয়।নতুন নির্দেশনা অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে অধিদপ্তরের ডিজিটাল প্ল্যাটফর্ম ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইপিইএমআইএস)-এ পরীক্ষার্থীদের সব তথ্য এন্ট্রি, ছবি ও স্বাক্ষর আপলোড, যাচাই এবং অনুমোদনের কাজ শেষ করতে হবে।
এছাড়া—
১ এপ্রিল: পরীক্ষাকেন্দ্র নির্বাচন ও পুনর্বিন্যাস ২–৩ এপ্রিল: পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষকের তথ্য এন্ট্রি ৪ এপ্রিল: এসব তথ্যের অনুমোদন ৫ এপ্রিল: পরীক্ষকের তালিকা প্রস্তুত ৬ এপ্রিল: রোল নম্বর জেনারেট ৭ এপ্রিল: প্রবেশপত্র প্রিন্ট
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম শেষ করতে হবে। নির্ধারিত সময় পার হওয়ার পর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না। উল্লেখ্য, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও কিছু বেসরকারি বিদ্যালয় পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) জমা দিতে পারেনি এবং কিছু ক্ষেত্রে উপজেলা পর্যায়ে অনুমোদনও সম্পন্ন হয়নি। এ কারণেই সংশোধিত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। (নিউজ ডেস্ক)






