17.8 C
Rangpur City
Saturday, February 7, 2026
Google search engine
Homeজাতীয়পাঁচ দিনের টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

পাঁচ দিনের টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে টানা পাঁচদিন ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। জানা গেছে, আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ছুটি আর তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি।
ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি। এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়ছে। এছাড়া ১৫ ফেব্রুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এদিকে গত ২৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি- বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকতা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের দিন বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য