মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপিত ভোটকেন্দ্রগুলোর ভিডিও ফুটেজ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। নির্বাচন কমিশনের আদেশে বলা হয়, ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন সিসি ক্যামেরায় ধারণকৃত সকল ভিডিও ফুটেজ ভবিষ্যতে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফুটেজগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সিসি ক্যামেরা সম্বলিত প্রতিটি ভোটকেন্দ্রের ধারণকৃত ভিডিও যথাযথভাবে সংগ্রহ করে সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা রাখতে হবে। এতে নির্বাচনি কার্যক্রম সংক্রান্ত কোনও অভিযোগ, আপত্তি বা তদন্তের প্রয়োজন হলে ফুটেজগুলো প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ইসি কর্মকর্তারা মনে করছেন, ভিডিও ফুটেজ সংরক্ষণের এ উদ্যোগ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে। ( নিউজ ডেক্স)






