23.3 C
Rangpur City
Monday, March 30, 2026
Google search engine
Homeখেলাধুলানারীদের জন্য বিসিবি'র বিপিএল আয়োজনের ঘোষণা

নারীদের জন্য বিসিবি’র বিপিএল আয়োজনের ঘোষণা

এক বিবৃতিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) নারী বিপিএলের ঘোষণা দিয়েছে বিসিবি। তিন দল নিয়ে প্রথমবারের মতো শুরু হবে এই টুর্নামেন্ট।

নারী বিপিএল নিয়ে এর আগেও বেশ কয়েকবার আলোচনা উঠেছিল। সেসব সীমাবদ্ধ ছিল আলোচনার টেবিলেই। এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেই।

বিসিবি জানিয়েছে, প্রথমবারের মতো নারীদের নিয়ে দেশে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি লিগ। তিন দলের টুর্নামেন্টে খেলবেন জাতীয় দলের খেলোয়াড় ও উঠতি প্রতিভারা। ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

কেবল দেশি খেলোয়াড় নয়, বিদেশিরাও খেলতে পারবেন। বিসিবির অনুমতি নিয়ে বিদেশিদের দলে নেওয়া যাবে। এতে টুর্নামেন্টে প্রতিযোগিতা বাড়বে বলে বিশ্বাস বিসিবির। টুর্নামেন্টের বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য