23.3 C
Rangpur City
Monday, March 30, 2026
Google search engine
Homeসারাদেশদায়িত্ব ফিরে পেলে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেন রফিকুল আমীন

দায়িত্ব ফিরে পেলে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেন রফিকুল আমীন

বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক এবং ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ডেসটিনিতে যেসব বিনিয়োগকারীর টাকা আটকে আছে, দায়িত্ব ফিরে পেলে তাদের সবার টাকা ফিরিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।বিনিয়োগকারীদের কাছে গ্রুপটির ৩ হাজার কোটি টাকা দেনা আছে বলে এ সময় জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তিনি।

রফিকুল আমীন বলেন-ডেসটিনিতে যারা বিনিয়োগ করেছে, ওই টাকা ফেরত দেওয়ার মালিক ডেসটিনির বর্তমান বোর্ড। আমাকে যদি আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয়, তাহলে আমি মানুষের টাকা ফেরত দিতে পারব। সরকার ব্যাংক হিসাব খুলে দিলে তার পরের মাস থেকেই বিনিয়োগকারীদের টাকা দেওয়া শুরু হবে।

তিনি বলেন- আমি এখনও ম্যানেজমেন্টে ঢুকতে পারেনি। আমি ডেসটিনি বাদ দিয়ে অন্য কোনো কোম্পানিও করিনি। আমি নতুন একটি ই-কমার্স কোম্পানি করেছিলাম। সেটাও এখন বন্ধ। ডেসটিনির কোনো ঋণের দায় নেই। ডেসটিনি গ্রুপের ছয় থেকে সাত হাজার কোটি টাকার সম্পদ আছে। এখানে দায় আছে ৩ হাজার কোটি টাকার।

সাংবাদিকদের উদ্দেশ্যে নতুন প্রতিষ্ঠিত বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক বলেন, সততার সঙ্গে দুই পয়সা আয় করতে ডেসটিনির বিকল্প কিছু ছিল না। ডেসটিনিতে সব সময় সততার সঙ্গে ব্যবসা করেছি। সততার কারণেই ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়েছিলাম। আমার নামে মিথ্যা স্টোরি ছাপিয়ে এবং মিথ্যা মানি লন্ডারিং মামলা দিয়ে আমাকে ফাঁসানো হয়েছিল। আমার মামলার এজাহারগুলো পড়লে আপনারও ভালো করে বুঝতে পারবেন। (ডেস্ক নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য