28.1 C
Rangpur City
Sunday, February 15, 2026
Google search engine
Homeরাজনীতিতারেক রহমান গেলেন জামায়াত আমিরের বাসায়

তারেক রহমান গেলেন জামায়াত আমিরের বাসায়

(রোববার) সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় পেয়েছে। অন্যদিকে নির্বাচনে হেরে গেলেও নিজেদের আসন প্রাপ্তির দিক দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এককভাবে ৬৮ এবং জোট হিসেবে সবমিলিয়ে ৭৭ আসনে জয়লাভ করেছে। নির্বাচনের পর আজ (রোববার) সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়, ‘বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

’পোস্টে আরও যোগ করা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে জনাব তারেক রহমান আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমীরের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন।’ নির্বাচনের পর বিএনপি এবং জামায়াত উভয় দলই ইতিবাচক রাজনীতির বার্তা দিয়েছে। জামায়াত আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাতকে সে প্রেক্ষাপটেই দেখছেন সংশ্লিষ্টরা।জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরও এসময় উপস্থিত ছিলেন।
এদিকে জামায়াত আমিরের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তারেক রহমানের। (নিউজ ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য