18.8 C
Rangpur City
Thursday, February 12, 2026
Google search engine
Homeখেলাধুলাঢাকায় শুরু হতে যাচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ

ঢাকায় শুরু হতে যাচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ

ঢাকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ আগামী ১১ জুলাই থেকে। তবে এই প্রতিযোগিতায় খেলবে না ভারত। ইতোমধ্যে ভারত আনুষ্ঠানিকভাবে সাফকে না খেলার বিষয়ে অবহিত করেছে।

ফলে স্বাগতিক বাংলাদেশসহ ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা খেলবে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে।

ভারত সরে যাওয়ায় এবারের টুর্নামেন্টটি হবে ভিন্ন পদ্ধতিতে। যেখানে থাকছে না কোনো নকআউট ম্যাচ। চার দল একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে দুই বার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন।

এদিকে ৪ জুন বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে ফুটবল ফিরেছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঢাকা স্টেডিয়ামে হলেও আসন্ন সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে। কারণ জাতীয় স্টেডিয়ামে ঘাস নিয়ে পুনরায় কাজ শুরু হবে।

বাফুফের নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘সাফ অ-২০ নারী টুর্নামেন্ট কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

জাতীয় স্টেডিয়ামে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল হলেও মাঠের ঘাস নিয়ে পুনরায় কাজ হবে, এজন্য কিংস অ্যারেনায় নারী টুর্নামেন্ট আয়োজন হবে।’
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য