18.8 C
Rangpur City
Friday, February 13, 2026
Google search engine
Homeখেলাধুলাচ্যাম্পিয়নস লিগে আর্সেনাল,নিউক্যাসলের বিপক্ষে জয়

চ্যাম্পিয়নস লিগে আর্সেনাল,নিউক্যাসলের বিপক্ষে জয়

রবিবার (১৮ মে) ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে গানার’রা। ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো আর্সেনাল।

এই জয়ে লিগের চলতি মৌসুমে রানার্সআপ হওয়া প্রায় নিশ্চিত হয়েছে তাদের। পাশাপাশি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা পূর্ণ করেছে উত্তর লন্ডনের ক্লাবটি।

৩৭ ম্যাচে ১৯ জয় ও ১৪ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।

এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে খেলতে থাকে আর্সেনাল। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় স্বাগতিক ফরোয়ার্ডরা। গোলশুন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

আর্সেনাল বিরতির পর অবশ্য দ্রুতই গোলের দেখা পায়।ম্যাচের ৫৫তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডেক্লান রাইসের জোড়াল শটে বল জড়ায় জালে। স্বাগতিকরা পায় ১-০ গোলের লিড।

এরপর আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। (স্পোর্টস ডেস্ক

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য