29.5 C
Rangpur City
Monday, March 30, 2026
Google search engine
Homeখেলাধুলাক্রিস্টিয়ানো জুনিয়র প্রথমবার পর্তুগাল দলে

ক্রিস্টিয়ানো জুনিয়র প্রথমবার পর্তুগাল দলে

প্রথমবার পর্তুগালের বয়সভিত্তিক দলে ডাক পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে ক্রিস্টিয়ানো জুনিয়রের। তার আগে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে সে।

ছেলের প্রথমবার পর্তুগাল দলে ডাক পাওয়ায় বেজায় খুশি ৪০ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলা যাওয়া রোনালদো। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, বাবা।’ এর আগে রোনালদো তার ছেলের সঙ্গে সুযোগ হলে খেলতে চান বলে উল্লেখ করেছিলেন, ‘আমি তার সঙ্গে খেলতে পছন্দ করবো। আমি এই স্বপ্নে ঘুম নষ্ট করছি না, তবে এটা হলে ভালোই লাগবে। সবকিছু নির্ভর জুনিয়র কেমন খেলছে তার ওপর।’

ক্রিস্টিয়ানো জুনিয়র রিয়াল মাদ্রিদের একাডেমিতে খেলেছে। তবে সিআরসেভেন জুভেন্টাসে যাওয়ার পর আলোয় আসে জুনিয়র। সেখানে বয়সভিত্তিক দলে আলো কাড়ে সে। এরপর ম্যানচেস্টার ঘুরে রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন।

ক্রিস্টিয়ানো জুনিয়রও আছে আল নাসরের একাডেমিতে। সেখানে প্রতিভার স্বাক্ষর রাখায় তাকে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটি বিষয় মোটামুটি নিশ্চিত হলো, কখনো শীর্ষ পর্যায়ের ফুটবল খেলে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করলে পর্তুগালের হয়ে খেলবে সে।

ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের পাঁচ দেশের হয়ে ফুটবল খেলার যোগ্যতা আছে। সে চাইলে পর্তুগালের পাশাপাশি ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দের হয়ে খেলতে পারবে। রোনালদোর ছেলে হলেও জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নয় ক্রিস্টিয়ানো জুনিয়র। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য