18.8 C
Rangpur City
Friday, February 13, 2026
Google search engine
Homeসারাদেশকুমিল্লার খাদি জিআই স্বীকৃতি পেল

কুমিল্লার খাদি জিআই স্বীকৃতি পেল

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে কুমিল্লার ঐতিহ্যের স্মারক খাদি কাপড়। ৩০ এপ্রিল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে স্বীকৃতির সনদ দেওয়া হয়।

গত বছর কুমিল্লার রসমালাই জিআই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কুমিল্লার খাদি ও বিজয়পুরের মৃৎশিল্পের জিআই স্বীকৃতির জন্য তখন থেকেই কাজ শুরু হয়। কুমিল্লার ‘ব্র্যান্ড’ হিসেবে পরিচিত তিনটি পণ্যের মধ্যে দুটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। যে একটি বাকি আছে, সেই মৃৎশিল্পও দ্রুত সময়ের মধ্যে স্বীকৃতি পাবে বলে আশাবাদী কুমিল্লার মানুষ।

কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার রামঘাটলা থেকে শুরু করে রাজগঞ্জ পর্যন্ত অন্তত ৩০০ খাদি পোশাকের দোকান রয়েছে। শৈল্পিক ছোঁয়ায় কুমিল্লার খাদি এখন দেশ-বিদেশে বেশ সমাদৃত। ঐতিহ্যের খাদিতে এখন লেগেছে আধুনিকতা ও নান্দনিকতার ছোঁয়া।

(ডেস্ক নিউজ) ছবি সংগৃহীত

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য