18.8 C
Rangpur City
Friday, February 13, 2026
Google search engine
Homeখেলাধুলাইমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

২৫ অক্টোবর,২০২৪,শুক্রবার ইমার্জিং টিমস এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানস শাহিনসকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল।

ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। জবাবে নেমে ৭ উইকেট আর ২১ বলে হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কানরা ২১ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানে অপরাজিত থাকেন তিন নম্বরে ব্যাটে নামা আহান বিক্রমাসিংহে। এছাড়া ওপেনার লাহিরু উদারা ২০ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।

টস জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হারিস। তবে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান ‘এ’দল। ইয়াসির খান, অধিনায়ক হারিস, কাসিম আকরাম তিনজনই ব্যর্থ হয়ে ফিরে যান।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য