20.6 C
Rangpur City
Saturday, February 28, 2026
Google search engine
Homeখেলাধুলাআর্জেন্টিনা-পুয়ের্তো রিকো ম্যাচের ভেন্যু পরিবর্তন

আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো ম্যাচের ভেন্যু পরিবর্তন

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই প্রীতি ম্যাচের একটির ভেন্যুতে এসেছে পরিবর্তন।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ও ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলা ম্যাচটি হবে মায়ামির হার্ডরক স্টেডিয়াম। আর পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলার কথা ছিল শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে।

তবে শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। শিকাগোতে বর্তমানে অভিবাসী দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। হামলা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপসহ স্থানীয় নেতাদের গ্রেপ্তার করা নিয়ে শহরে উত্তেজনা ছড়িয়েছে।

এ পরিস্থিতিতে আর্জেন্টিনা-পুয়ের্তো রিকোর ম্যাচটি শিকাগো থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে মায়ামিতে। আর এ ম্যাচের সম্ভাব্য ভেন্যু ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য