24.1 C
Rangpur City
Saturday, February 14, 2026
Google search engine
Homeখেলাধুলাস্কটল্যান্ডকে হারিয়ে জয়ের দেখা পেল বাংলাদেশের মেয়েরা

স্কটল্যান্ডকে হারিয়ে জয়ের দেখা পেল বাংলাদেশের মেয়েরা

বৃহস্পতিবার (৩ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রানের স্বল্প পুঁজি পায় জ্যোতির দল।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে সোবহানা মোস্তারীর ব্যাট থেকে। এছাড়া ওপেনার সাথী সাহার ব্যাট থেকে ২৯ ও অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে ১৮ রান। স্কল্যান্ডের পক্ষে সাসকিয়া হরলি ২ ওভারে ১৩ রানে শিকার করেন ৩ উইকেট।

১২০ রানেই  জয় এনে দেন বোলাররা। রান তাড়ায়
স্কটল্যান্ডের ইনিংস থামে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রানে।এতে ১৬ রানে জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল। দলটির পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন সারাহ ব্রাইস। এছাড়া ‍উল্লেখ করার মতো কারও ব্যাট থেকে তেমন ইনিংস আসেনি। বাংলাদেশের মারুফ, নাহিদা, ফাহিমা ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেছেন। ৪ ওভারে মাত্র ১৫ রানে ২ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন স্পিনার রিতু মনি।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য