33.8 C
Rangpur City
Wednesday, March 18, 2026
Google search engine
Homeআন্তর্জাতিকলারিজানি, বাসিজ ও নৌ-সেনাদের জানাজায় হাজারো মানুষের ঢল

লারিজানি, বাসিজ ও নৌ-সেনাদের জানাজায় হাজারো মানুষের ঢল

উপকূলে নিহত দেশটির নৌ-সেনাদের জানাজা, ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি, আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানি এবং শ্রীলঙ্কার উপকূলে নিহত দেশটির নৌ-সেনাদের জানাজা বুধবার (১৮ মার্চ) তেহরানে অনুষ্ঠিত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, তাদের জানাজায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি হাজারো মানুষ অংশ নেন। খবর আল জাজিরার। এর আগে মঙ্গলবার ইসরায়েল দাবি করে, গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের বিমান হামলায় আলি লারিজানি তার ছেলেসহ নিহত হয়েছেন। একই দিন তেহরানে দেশটির আলাদা বিমান হামলায় বাসিজপ্রধান জেনারেল গোলামরেজা সোলেইমানিও নিহত হন। পরে ইরান তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে।

গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ইরানের সামরিক জাহাজ ‘দেনা’ ধ্বংস হয়। এতে অন্তত ৮৪ জন ইরানি নৌ-সেনা নিহত হন। এদিকে আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাতে এক বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। তবে তার নিহতের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কাৎজ বলেন, তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার অনুমতি দিয়েছেন। এর জন্য আর কোনো বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না। গত ২৮ ফেব্রুয়ারি সকালে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ রাজনৈতিক ও সামরিক একাধিক শীর্ষ নেতা নিহত হন। (নিউজ ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য