27.7 C
Rangpur City
Friday, January 23, 2026
Google search engine
Homeবিভাগীয় খবররসিক মেয়র এর সাথে ভারতীয় সহকারী হাই কমিশনার এর সৌজন্য সাক্ষাৎ

রসিক মেয়র এর সাথে ভারতীয় সহকারী হাই কমিশনার এর সৌজন্য সাক্ষাৎ

এম, মিরু সরকার:

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। ১০ নভেম্বর, ২০২১ বুধবার, দুপুরে নগর ভবনে আসেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। পরে নগর ভবনের সভা কক্ষে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টিকে ফুলেল শুভেচ্ছা জানান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ রাশেদুল হক, প্যানেল মেয়র আলহাজ্জ্ব মোঃ মাহমুদুর রহমান টিটু, ২০ নং ওয়ার্ড। কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, ২১ নং ওয়ার্ড। কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু ও মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম সহ রংপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে ভারতীয় হাই কমিশনার রিতা গাঙ্গলীর রংপুর সফর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভারতীয় হাইকমিশনার রিতা গাঙ্গলীর রংপুর সফরকালে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সাথে মতবিনিময়, সিঙ্গারা হাউজ ও রংপুর কেরামতিয়া জামে মসজিদ সহ বেশ কয়েকটি স্থান পরিদর্শনের কথা রয়েছে বলে জানান ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য সাক্ষাতের পূর্বে নগরীর সিঙ্গারা হাউজ পরিদর্শন করেন। পরে তিনি রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য