31.2 C
Rangpur City
Tuesday, February 17, 2026
Google search engine
Homeবিভাগীয় খবররমেক মডেল হাসপাতাল হিসেবে দাঁড়াবে

রমেক মডেল হাসপাতাল হিসেবে দাঁড়াবে

মো: রিদওয়ান নুর রহমান-

১২ অক্টোবর,বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.আহমেদুল কবীর জানান- স্বাস্থ্যখাতের সব ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা নির্মূলে রংপুর বিভাগ থেকেই শুদ্ধি অভিযান শুরু হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, এ অভিযান বিগত সময়ের থেকেও শক্তভাবে পরিচালিত হবে। আমরা এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপিসহ সবার সঙ্গে কথা বলে এসেছি। আমরা এমনি এমনি আসিনি। এটি অব্যাহত থাকবে। রমেক মডেল হাসপাতাল হিসেবে দাঁড়াবে। যেখানে সাধারণ মানুষসহ সবাই ভালো চিকিৎসা পেতে পারেন।

তিনি আরো বলেন, চিকিৎসাসেবা একটি টিম ওয়ার্ক। এতে কোথাও সমস্যা হলে চিকিৎসা ব্যাহত হবে। তাই মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা কারও কাছে জিম্মি থাকবে না। আমরা এরই মধ্যে জিম্মিকারী সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বদলি করেছি, যা অব্যাহত থাকবে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য