29.5 C
Rangpur City
Monday, March 30, 2026
Google search engine
Homeখেলাধুলাযুক্ত হচ্ছেন যে তারকা বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে

যুক্ত হচ্ছেন যে তারকা বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে

আগামী ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল।

আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে ২০ ফেব্রুয়ারি। সেই ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

২৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে গত ১২ জানুয়ারি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে লিটন দাস ও শরিফুল ইসলামের বাদ পড়া বড় চমক ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য।

এবার জানা গেছে, তারকা পেসার হাসান মাহমুদকে দলের সঙ্গে নেয়া হচ্ছে। তবে টুর্নামেন্ট শুরু হলেই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে আছেন চার পেসার। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। হাসান সর্বশেষ বিপিএলে দারুণ বোলিং করেছেন। সেই পারফরম্যান্স বিবেচনাতেই দলের সঙ্গে যাচ্ছেন হাসান। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য