21 C
Rangpur City
Thursday, February 26, 2026
Google search engine
Homeজাতীয়ভুয়া ওয়েবসাইট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে সতর্ক থাকার আহ্বান

ভুয়া ওয়েবসাইট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে সতর্ক থাকার আহ্বান

একটি ভুয়া ওয়েবসাইট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আদলে পরিচালিত হচ্ছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইট স্বাভাবিকভাবে চালু ও নিরাপদ রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে সম্প্রতি মন্ত্রণালয়ের নজরে এসেছে, mswbd.org নামে একটি ভুয়া ওয়েবসাইট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আদলে পরিচালিত হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, কোনও হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এ জন্য আইসিটি শাখার টেলিফোন নম্বর ০১৯১৫০২৬৪২৩ –এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের গুরুত্বপূর্ণ সেবামূলক মন্ত্রণালয় হিসেবে সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ভুয়া ওয়েবসাইট পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(নিউজ ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য