24.1 C
Rangpur City
Friday, February 13, 2026
Google search engine
Homeখেলাধুলাব্রাজিল-আর্জেন্টিনার দুর্দান্ত জয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুর্দান্ত জয়

ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ভেনেজুয়েলায় বসা চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সুপার সিক্সে জয় দিয়েই শুরু করেছে।

ফাইনাল রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওরা জিতেছে ১-০ গোলে। আলবিসেলেস্তেদের জয় ২-১ গোলে।

৫ ফেব্রুয়ারি,২০২৫,বুধবার বাংলাদেশ সময় ভোরে এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ফাইনাল পর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে নেইমারের উত্তরসূরীরা।

আর মেসির উত্তরসূরীরা চিলিকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। ফলে দুদলই পেয়েছে গুরুত্বপূর্ণ ৩টি করে পয়েন্ট।

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে হলে ছয় দলের মধ্যে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফাইনাল পর্বে তাই পাঁচ ম্যাচের সব কটিই গুরুত্বপূর্ণ।

গ্রুপ পর্বের লড়াই শেষে অন্য চার দলের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে পা রেখেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
(স্পোর্টস ডেস্ক

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য