28.1 C
Rangpur City
Sunday, February 15, 2026
Google search engine
Homeখেলাধুলাবার্সাকে পরাজিত করে ফাইনালে ইন্টার মিলান

বার্সাকে পরাজিত করে ফাইনালে ইন্টার মিলান

মঙ্গলবার রাতে সান সিরোয় ৪-৩ গোলে জিতেছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে ইতালির জায়ান্টরা।

গল্পটা ইন্টারের নামে প্রথম লেগে বার্সার মাঠেই লেখা হতে পারত। ম্যাচের ৩০ সেকেন্ডে গোলের পর শুরুতেই ২-০ গোলের লিড নিয়েছিল তারা। বার্সা দুর্দান্ত এক কামব্যাক করে। যার সমাপ্তি লেখা হয় ৩-৩ গোলের সমতায়।

দ্বিতীয় লেগেও ইন্টার প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয়। এরপর বার্সা কামব্যাক করে এগিয়ে যায় ৩-২ গোলে। কিন্তু ওই কামব্যাকের গল্প ছিনিয়ে নির্ধারিত সময়ে ৩-৩ গোলের পর অতিরিক্ত ৩০ মিনিটে গড়ানো ম্যাচে ৪-৩ গোলে জিতেছে স্বাগতিক ইন্টার মিলান।

দ্বিতীয় লেগের এই ম্যাচে ২১ মিনিটে প্রথম লিড নেয় ইন্টার মিলান। দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ৪৫ মিনিটে ইন্টারের নাম্বার টেন মার্টিনেজ পেনাল্টি জেতেন। তা থেকে গোল করেন কালগানগলু। ম্যাচ দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে ফাইনালে এক পা দিয়ে ফেলে দ্য হিরোনস খ্যাত ইন্টার।

কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক কামব্যাক করে বার্সা। ৫৪ মিনিটে এরিক গার্সিয়া গোল করে কাতালানদের ম্যাচে ফেরান। ছয় মিনিট পরে দানি অলমো ৫-৫ গোলের সমতা করে ফেলেন ম্যাচ। ৮৭ মিনিটে রাফিনহা গোল করে ফাইনালে পা রাখার উল্লাস করেন।

কিন্তু ঘরের মাঠে খেলা ইন্টার বার্সার ওই উদযাপন ছিনিয়ে নেয়। ৯৩ মিনিটে আছার্বিক গোল করে ম্যাচ দুই লেগ মিলিয়ে ৬-৬ করে ফেলেন। এক্সট্রা টাইমে নেন ম্যাচ। সেখানে ইন্টারের ফ্রাত্তেসি গোল করে ম্যাচে ৪-৩ গোলের লিড নেন। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য