25.4 C
Rangpur City
Sunday, February 8, 2026
Google search engine
Homeখেলাধুলাবাংলাদেশের দল ঘোষণা নেপাল ও ভারতের বিপক্ষে

বাংলাদেশের দল ঘোষণা নেপাল ও ভারতের বিপক্ষে

১৩ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। এরপর ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবেন হামজা চৌধুরীরা।

আসন্ন এই দুই ম্যাচের জন্য বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২৭ জনের দল ঘোষণা করলেও জাতীয় দলের হেড কোচ ক্যাবরেরা আজ ১৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন। বসুন্ধরা কিংসের দশ জন ফুটবলার অনুশীলনে যোগ দেবেন ৭ নভেম্বর। আর বাংলাদেশের দুই প্রাণভোমরা হামজা চৌধুরি ১০ ও শামিত সোমের ১২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারত গত অক্টোবরে সিঙ্গাপুরের কাছে ১–২ গোলে হেরে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে নেমে গেছে। চার ম্যাচে তাদের পয়েন্ট দুই।
বাংলাদেশ দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান। ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন। মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, সমিত সোম। ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।

(স্পোর্টস ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য