29.8 C
Rangpur City
Friday, February 27, 2026
Google search engine
Homeখেলাধুলাবাংলাদেশের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে

বাংলাদেশের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে

বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। সিরিজটিকে সামনে রেখে শুক্রবার(২ মে) ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। বাংলাদেশের দায়িত্ব পালন করবেন আকবর আলি।

বাংলাদেশ ইমার্জিং দল-
জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, আকবর আলি (অধিনায়ক), প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ, আসাদুজ্জাম পায়েল, মারুফ মৃধা, রিপন মন্ডল।

তিনটি ওয়ানডে এবং দু’টি চারদিনের ম্যাচ খেলতে এই দুই দল মুখোমুখি হবে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহীতে আর চার দিনের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়।

দুই দলের প্রথম ওয়ানডে আগামী ১২ মে রাজশাহীতে মাঠে গড়াবে। এ ছাড়া একই ভেন্যুতে ১৪ ও ১৬ মে পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষ করে ২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচে দু’দল মুখোমুখি হবে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ ২৭ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য