25.9 C
Rangpur City
Tuesday, April 21, 2026
Google search engine
Homeআইন আদালতফয়সাল ও আলমগীর আরও ১৪ দিনের জেল হেফাজতে

ফয়সাল ও আলমগীর আরও ১৪ দিনের জেল হেফাজতে

রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই নির্দেশ দেন।
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। তারা দু’জনেই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে হত্যায় অভিযুক্ত।

আজ রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই নির্দেশ দেন।
হেফাজতে থাকাকালীন জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ’র জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর আগে, ১৪ দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়।
বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে যান তারা। ফিলিপ সাংমা নামে এক মধ্যস্ততাকারী তাদের ভারতে পৌঁছে দেন। বনগাঁ সীমান্ত থেকে চলতি মাসে সেই ফিলিপ সাংমাকে-ও গ্রেফতার করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। (নিউজ ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য