23.3 C
Rangpur City
Monday, March 30, 2026
Google search engine
Homeবিভাগীয় খবরপ্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি করায় রংপুরে যুবদল নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি করায় রংপুরে যুবদল নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ায় রংপুরে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তহিদুল ইসলাম নামে ওই নেতাকে নগরীর অদূরে নব্দীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তহিদুল পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের অজিত উল্লাহর ছেলে এবং ওই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা গেছে, তহিদুল ইসলাম সোমবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন। এ ঘটনায় কল্যাণী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মঙ্গলবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মামলার পরপরই তহিদুলকে গ্রেফতার করে আদালতে নেওয়া হয়েছে

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য