28.5 C
Rangpur City
Monday, March 23, 2026
Google search engine
Homeবিভাগীয় খবরপোল্ট্রি শিল্পে ইকোস্প্রিন ট্যাবলেট।

পোল্ট্রি শিল্পে ইকোস্প্রিন ট্যাবলেট।

মো:আহসান উল হক,রংপুর জেলা প্রতিনিধি

১৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে রংপুরের বাহারকাছনা,রামগোবিন্দ, সাতমাথা, সিটি বাজার সহ বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়।
উদ্দেশ্য,ডিম ও ব্রয়লার এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান। এ অভিযানে জেলা কার্যালয়ের পক্ষে নেতৃত্ব দেন সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন এবং বিভাগীয় কার্যালয়ের পক্ষে নেতৃত্ব দেন সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন। আভিযানিক দল কে সহায়তায় ছিল CAB-রংপুর ও পোল্ট্রি এসোসিয়েশন।
এ সময় বেশকয়েকটি পোল্ট্রি শিল্পের খামারে গিয়ে তারা দেখতে পান যে, রংপুর পোল্ট্রি এসোসিয়েশন ঢাকা’র তেজগাঁও এর বরাত দিয়ে খামারী দের মোবাইল ম্যাসেজ এর মাধ্যমে মূল্য নির্ধারণ করে দিচ্ছে। স্থানীয় খামারী দের এ বিষয়ে কোনো স্বাধীনতা নেই এমনকি পাকা রশীদ ও নেই। সেখানে মেয়াদ উত্তীর্ণ গ্ৰোথ হরমোন সহ ঐ শিল্পে ব্যবহার অনুপযোগী বিপুল পরিমাণ ইকোস্পিরিন ট্যাবলেট পাওয়া যায়। অভিযানে খুচরা ও পাইকারি সহ মোট ছয়টি প্রতিষ্ঠানে সাড়ে দশ হাজার টাকা জরিমানা করেন ।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য