23.3 C
Rangpur City
Monday, March 30, 2026
Google search engine
Homeখেলাধুলাদুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা

দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা

এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে কাতালান ডার্বিতে ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। বার্সা কোচ হিসেবে প্রথম মৌসুমেই দারুণ সাফল্য পেলেন ফ্লিক।

ক্লাবটিতে অভিষেক মৌসুমেই জিতলেন কোপা দেল রে, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।

শুক্রবার লিগ শিরোপা নিয়ে বার্সেলোনা শহরে উদ্‌যাপন করবে ফ্লিকের দল।

প্রথমার্ধে ছন্নছাড়া দলের মতো লামিনে ইয়ামালও ছিলেন নিজের ছায়া হয়ে। বিরতির পর দুর্দান্ত এক গোল উপহার দিলেন সময়ের আলোচিত এই ফুটবলার।

শেষ সময়ে সতীর্থের গোলেও রাখলেন অবদান। এস্পানিওলকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা।

সর্বোচ্চ ৩৬বার লিগ জিতেছে রিয়াল।
এদিকে ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

দুটি দলই আর দুটি করে ম্যাচ খেলবে। নিজেদের দুই ম্যাচ জিতলেও বার্সার সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান কমানো রিয়ালের পক্ষে সম্ভব হবে না।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য